ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৫:৪৪ পিএম

মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর, স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর, স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার (২১ জুন) বিকেলে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় কবরস্থান-সংলগ্ন একটি ঝোপ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে। সে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনরা জানায়, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন চলাকালে একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী আলিফের সঙ্গে মারিয়াকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ার পর দুই শিক্ষার্থীর অভিভাবককে ডেকে মুচলেকা নেওয়া হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ উভয়কে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেয়।

এরপর থেকেই নিখোঁজ ছিল মারিয়া। পরিবারের দাবি, বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে সে বেরিয়ে যায়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।

আরও পড়ুন

বিকেলে চন্দননগর এলাকার কবরস্থান-সংলগ্ন ঝোপে একটি স্কুলব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আলিফকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে সব ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর, স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

জিয়াউলের আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর

চীনের পথে প্রধানমন্ত্রী

ডেপুটি ম্যানেজার নেবে প্রাণ গ্রুপ, ৪৫ বছরেও আবেদন

এনসিটির আরটিজি ক্রেনে আগুন, বন্দর-ফায়ার সার্ভিস-নৌবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে