ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৩:৫৮ পিএম

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা রয়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা রয়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশে ৮ হাজারের মতো ইটভাটা রয়েছে। এর মধ্যে ৫ হাজার অবৈধ।

আজ সোমবার (২২ জুুন) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইটভাটা দূষণের একটা অন্যতম কারণ। এছাড়া ইটিপি, এটিপি ব্যবহার না করা এবং গাড়ির ধোঁয়াও পরিবেশ দূষণ করে। আমরা সবার সঙ্গে কথা বলে এ থেকে উত্তরণের পথ বের করবো। আশা করি, আগামী বছরের মধ্যে কিছুটা হলেও স্বস্তির জায়গায় নিয়ে আসবো।

যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি প্রতিপাদ্যে ৮ দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে বাতানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কুতুবআইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা রয়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

রামগঞ্জে ছাত্রাবাসে শিক্ষার্থী হত্য, শিক্ষক ও ছাত্র গ্রেফতার

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয় : এনজো ফার্নান্দেজ

ফরিদপুরে বাসচাপায় ইউপি সচিব নিহত