ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৫:৩৯ পিএম

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

সংগৃহীত,হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে হাজারের বেশি নতুন রোগী আক্রান্ত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু মারা গেছে। তবে এসময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯০টি শিশুর। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর প্রাণ গেছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৬৮৩টি শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬০ জন শিশু। এসময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৫।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

জিয়াউলের আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর

চীনের পথে প্রধানমন্ত্রী

ডেপুটি ম্যানেজার নেবে প্রাণ গ্রুপ, ৪৫ বছরেও আবেদন

এনসিটির আরটিজি ক্রেনে আগুন, বন্দর-ফায়ার সার্ভিস-নৌবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে নগদ, থাকছে না বয়সসীমা