২০২৮ বিশ্বকাপ মাথায় রেখে প্রস্তুতি: সিমন্স
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হওয়ায় শেষ ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। তবে এই তরুণ ক্রিকেটারকে ‘চোখের আড়াল’ করা হয়নি বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। বরং ২০২৮ বিশ্বকাপকে সামনে রেখেই দলের প্রস্তুতি চলছে বলে মন্তব্য করেন তিনি।
সিমন্স বলেন, সাকলাইনকে আমরা চোখের আড়াল করিনি। এখানে পাঁচজন পেসার আছে। আমরা সবাইকে দুটি করে ম্যাচ খেলার সুযোগ দিতে চেয়েছি। সাকলাইনের গত ম্যাচ ভালো যায়নি। তবে ওকে আমরা ভবিষ্যতের জন্য ভাবছি। দুটি ম্যাচ দিয়েই শেষ হবে না। ওকে নিয়মিত খেলাতে চাই, প্রতিটি সিরিজে যত বেশি সুযোগ দেওয়া যায়। তাতে সেও শিখতে থাকবে। ২০২৮ বিশ্বকাপ মাথায় রেখেই আমরা প্রস্তুত হচ্ছি।’
দল গঠনের কৌশল ব্যাখ্যা করে কোচ আরও বলেন, ‘প্রতি সিরিজেই আমাদের লক্ষ্য সিরিজ জেতা। তবে দল গড়ে তোলার দিকেও মনোযোগ রাখতে হবে। আমরা জানি তাসকিন, মুস্তাফিজ, রানারা কী করতে পারে। সাকলাইনকে নিয়েছি কারণ আমরা এমন একজন পেসার চেয়েছিলাম, যে ব্যাট করতে পারে। সাকলাইন-সাইফউদ্দিন দুজনই তা পারে। সাকিবও ভাবনায় আছে, তবে এখন চোটের জন্য বাইরে। আমরা জয়ের জন্যই খেলি, তবে মূল খেলোয়াড়রা চোটে পড়লে কী হবে? আপনাকে ব্যাকআপ তৈরি রাখতে হবে।
আরও পড়ুনমুস্তাফিজুর রহমানকে শেষ ম্যাচের একাদশে না রাখার প্রশ্নে সিমন্স জানান, সেটিও একই রোটেশন নীতির অংশ। ‘মুস্তাফিজও সে কারণেই নেই, যে কারণে সাকলাইন নেই। আমরা সবাইকে দুটি করে ম্যাচ দিতে চেয়েছি,’ বলেন সিমন্স।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








