ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৮:১৯ পিএম

বগুড়ার আদমদীঘিতে বিষপানে বিধবার আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে বিষপানে বিধবার আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মর্জিনা বেগম (৫৩) নামের এক বিধবা বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী ও দুই সন্তানের জননী বলে জানাগেছে। তার আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি।

আদমদীঘির বাগবাড়ি গ্রামের মৃত মর্জিনা বেগমের ভাসুর মোহাম্মাদ আলী জানায় তার ছোট ভাই আব্দুস ছামাদ প্রায় দুই বছর আগে স্ত্রী ও দুই সন্তান রেখে মারা যায়। মৃত মর্জিনার বড় ছেলে বিদেশে ও ছোট ছেলে ছানোয়ার হোসেন মায়ের সাথে বাড়িতে থাকতো।

গতকাল শনিবার বিকেলে সকলের অজান্তে নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে ছটফট করতে থাকলে প্রতিবেশিরা জানতে পেরে তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়।পরে সেখান সেখান থেকে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যায়।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে গতকাল রোবববার সকালে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিষপানে বিধবার আত্মহত্যা

বিসিএস পরীক্ষায় ভাইভা নম্বর অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

রাজধানীতে আ.লীগের মিছিল, ধাওয়া করে ১০ জনকে আটক করে ছাত্রদল

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামে ব্যবসায়ী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন