ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৭:৩৪ পিএম

ইউক্রেনকে ৫২২ মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া

সংগৃহীত,ইউক্রেনকে ৫২২ মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবন্দি বিনিময় ও প্রত্যাবাসন প্রচেষ্টার অংশ হিসেবে ৫২২ জনের মরদেহ ইউক্রেনে ফেরত পাঠিয়েছে রাশিয়া। এদিকে ইউক্রেন জানিয়েছে, প্রত্যাবাসন প্রচেষ্টার অংশ হিসেবে তারা ৫২২ জন নিহত ব্যক্তির মরদেহ গ্রহণ করেছে। রাশিয়ার পক্ষ থেকে নিহতদের ইউক্রেনের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সামরিক সদস্যরাও রয়েছেন।

ইউক্রেনের যুদ্ধবন্দি বিষয়ক সমন্বয় সদর দপ্তর কোঅর্ডিনেশন হেডকোয়াটার্স ফর দ্য ট্রিটমেন্ট অব প্রিজনার্স অব ওয়ার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পক্ষ থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে এবং যাচাই–বাছাই ও শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেনিফর্ম।

আরও পড়ুন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের সময় নিয়মিতভাবে বন্দি বিনিময় ও নিহতদের মরদেহ প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে। তবে প্রতিবারই হস্তান্তর হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত করতে সময় লাগে এবং উভয় পক্ষের মধ্যে তথ্য যাচাই নিয়ে জটিলতা দেখা দেয়।

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ সামরিক আগ্রাসন শুরু করে। দেশটির অন্তত ২০ শতাংশ ভূমি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এর মধ্যে ২০১৪ সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়ার দক্ষিণাঞ্চলও রয়েছে। ধারণা করা হয়, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে লাখ লাখ মানুষ হয় মারা গেছে বা আহত হয়েছে। এদের মধ্যে একটি বড় অংশই সৈন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনকে ৫২২ মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় ফল মেলার উদ্বোধন

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

ওয়াশিং মেশিন-মাইক্রোওয়েভ ওভেন ইস্যুতে উত্তপ্ত সংসদ

বগুড়ার কাহালুতে পুকুরে বিষ দিয়ে ৪ লাখ টাকার মাছ নিধন