বগুড়ার আদমদিঘীতে চার মাদকসেবীর কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে কারাদন্ড দেন বিচারক।
ডিএনসি সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্তরা হলো, আদমদিঘীর পশ্চিমপাড়ার ওসমান মন্ডলের ছেলে মো: আরাফাত হোসেন (৩২), একই এলাকার জবিবর সরদারের ছেলে মো: সানাউল ইসলাম (৩১) মো: মোহসিন আলীর ছেলে সোহেল রানা (৩৫) ও বড় আখিড়া গ্রামের সাজ্জাদ মন্ডলের ছেলে মো: ইয়া রাসেদ (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিমের সহযোগিতায় আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আরও পড়ুনআদালত পরিচালনাকালে ওই ৪ জন আসামিকে কারাদন্ড দেন বিচারক। এদের মধ্যে একজনকে ৬ মাস এবং অপর তিনজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
মন্তব্য করুন








