ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৮:১৭ পিএম

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলায় মোট ২লাখ ৩৩ হাজার ২৭৫টি অর্থনৈতিক ইউনিট রয়েছে, যেখানে কর্মরত জনবলের সংখ্যা ৫লাখ ১ হাজার ৭৮৭ জন। জেলার অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে ৪৯ দশমিক ৮২ শতাংশ স্থায়ী, ৪ দশমিক ৫১ শতাংশ অস্থায়ী এবং ৪৫ দশমিক ৬৭ শতাংশ অর্থনৈতিক খানা।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় পরিসংখ্যান দপ্তর আয়োজিত ‘অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল অবহিতকরণ ও স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্ম-পরিচালক আব্দুল হালিম। প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রেজাউল করিম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব জাকির হোসেন।

সেমিনারে জানানো হয়, সারাদেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ কোটি ১৭ লাখ, যেখানে নিয়োজিত জনবল প্রায় ৩ কোটি ৬ লাখ। এসব ইউনিটের মধ্যে ৩৭ শতাংশ শহরাঞ্চলে এবং ৬৩ শতাংশ গ্রামাঞ্চলে অবস্থিত। জাতীয় পর্যায়ে কর্মরত জনবলের মধ্যে ৮৩ শতাংশ পুরুষ এবং ১৭ শতাংশ নারী।

আরও পড়ুন

রাজশাহী বিভাগের তথ্যে বলা হয়েছে, বিভাগে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার এবং নিয়োজিত জনবল ৩৪ লাখ ৯ হাজার। বিভাগের জেলাগুলোর মধ্যে ৩ লাখ ৩৭ হাজার অর্থনৈতিক ইউনিট নিয়ে বগুড়া শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে ৮৭ হাজার ৮৩২টি অর্থনৈতিক ইউনিট নিয়ে জয়পুরহাট সবচেয়ে পিছিয়ে। নওগাঁ ও সিরাজগঞ্জ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। রাজশাহী জেলার অবস্থান এ বিভাগে চতুর্থ।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, শিল্প ও কলকারখানার মালিক, চেম্বার প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ যুবকের জেল-জরিমানা

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন এমপিরা

কুড়িগ্রামের চিলমারীতে ক্ষুব্ধ গ্রামবাসীরা ভেঙে দিল মাদক কারবারিদের ঘরবাড়ি

সহজ কিস্তি সুবিধায় উত্তরা ব্যাংক ও এসএসএলকমার্জের মধ্যে চুক্তি স্বাক্ষরিত