ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৯:১২ পিএম

বগুড়ার গাবতলীতে র‌্যাবের হাতে তিন মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার গাবতলীতে র‌্যাবের হাতে তিন মাদক কারবারি গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : র‌্যাব-১২- বগুড়ার সদস্যরা গতকাল বুধবার রাত পোনে ১০টার দিকে গাবতলী সদর ইউনিয়নের ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। অভিযানকালে ২শ’ পিস ইয়াবা ও ৩৩৯ পুড়িয়া গাঁজাসহ তিন কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, গাবতলী উপজেলার সারোটিয়া পূর্বপাড়া গ্রামের আনিছার বাবুর ছেলে সুমন (২৪), একই গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে আমিনুর ইসলাম ঝন্টু (৪০) ও রঞ্জু ফকিরের ছেলে রাকিব ফকির (২৭)।

আরও পড়ুন

এঘটনায় গতকাল বুধবার রাতেই গাবতলী মডেল থানায় র‌্যাব-১২ সিপিএসপি’র নায়েব সুবেদার মেহেদুল হক বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে র‌্যাবের হাতে তিন মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে জমির খাজনা রশিদ জালিয়াতি, তিনজনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

বগুড়ায় নববধূ হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান