ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৩:০৩ পিএম

ইরানের সঙ্গে সমঝোতা ওয়াশিংটনের জন্য একটি ব্যর্থতার দলিল : গালিবাফ

ইরানের সঙ্গে সমঝোতা ওয়াশিংটনের জন্য একটি ব্যর্থতার দলিল : গালিবাফ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকে ওয়াশিংটনের জন্য একটি ‘ব্যর্থতার দলিল’ বলে অভিহিত করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সমঝোতা স্মারক সই হওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ এ কথা বলেন। তিনি বলেন, ‘এই চুক্তি যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল। জনগণ তা দেখবে এবং বিচার করবে।’

তিনি বলেন, শক্তিশালী অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন তারা। তার মতে, রণক্ষেত্রের বিজয় এই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে। গালিবাফ বলেন, ‘বর্তমান আলোচনা এবং পূর্ববর্তী সময়ের মধ্যে পার্থক্য হলো, আজ এই রণক্ষেত্রের বিজয়ের পতাকা আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে।’

আরও পড়ুন

গালিবাফ বলেন, ‘বিজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া প্রতিটি যুদ্ধ, যদি শেষ পর্যন্ত একটি আইনি ও রাজনৈতিক দলিলে পরিণত না হয় এবং সেই বিজয়গুলো লিপিবদ্ধ না করা হয়, তাহলে তা কোনো সুফল বয়ে আনবে না।’ সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে সমঝোতা ওয়াশিংটনের জন্য একটি ব্যর্থতার দলিল : গালিবাফ

হাসপাতালে ভর্তি অসুস্থ বাবার জন্যই মাঠে কেঁদেছিলেন মেসি

সবকিছু এখনও শেষ হয়ে যায়নি : রোনালদো

মস্কোর প্রধান তেল শোধনাগারে ইউক্রেনের ভয়াবহ হামলা 

১২৭তম বারেরমত পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার