ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৭:১১ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

সংগৃহীত,মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

বিনোদন ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে চারটায় এ তথ্য অভিনেতা নিজেই জানিয়েছেন।

এদিন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে নিজের আহত অবস্থার একটি ছবি পোস্ট করেন জোভান। সেখানে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার বিষয়টি জানিয়ে অভিজ্ঞতাও শেয়ার করেন। একইসঙ্গে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এ অভিনেতা।

জোভান তার পোস্টে লিখেছেন, ‘কিছুদিন আগে কক্সসবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।’

‘রেঞ্জিলা’, ‘তেরে নাম’সহ হিট সিনেমার সিক্যুয়েল ঘোষণা, তবে কি ফিরছেন সালমান-উর্মিলা? 
তিনি লিখেছেন, ‘রাস্তায় আমরা অনেক সময় ভাবি, “আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই।” কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।’

আরও পড়ুন

এ অভিনেতা লিখেছেন, ‘বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ, আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এদিকে তার এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দুঃখ প্রকাশ করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় তারকার দ্রুত সুস্থতা কামনা করে নানা মন্তব্য করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

ওয়াশিং মেশিন-মাইক্রোওয়েভ ওভেন ইস্যুতে উত্তপ্ত সংসদ

বগুড়ার কাহালুতে পুকুরে বিষ দিয়ে ৪ লাখ টাকার মাছ নিধন

জয়পুরহাটে শিশু ধর্ষণ কৃষকের যাবজ্জীবন কারাদণ্ড

‘আমরা লজ্জায় কাউকে বেতনের কথা বলতে পারি না’

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে মারধর, থানায় মামলা