জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে মারধর, থানায় মামলা
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পড়া দিতে না পারার অজুহাতে ৯ বছর বয়সী এক আবাসিক মাদ্রাসাছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত জালাল উদ্দিন (৬০) শহরের নতুনহাট এলাকার হযরত খাদিজাতুল কোবরা হাফিজিয়া মহিলা মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের রহমতপুর গ্রামের রেজওয়ান হোসেনের মেয়ে ওই মাদ্রাসার আবাসিক বিভাগে পড়ছিল। গত সোমবার সকালে পড়া দিতে না পারায় শিক্ষক জালাল উদ্দিন ওই ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।
এদিন সন্ধ্যায় মাদ্রাসা থেকে ফোন পেয়ে বাবা রেজওয়ান হোসেন সেখানে যান এবং মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দু'দিন চিকিৎসা শেষে তাকে বাড়ি নেওয়া হয়েছে।
আরও পড়ুনজয়পুরহাট থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শিশু আইনের ৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন








