ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৪:০৯ পিএম

চারদিন ধরে আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

চারদিন ধরে আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে চারদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তার স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

রোববার শিল্পীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন মুস্তাফা বলে উল্লেখ করেন মেরী মনোয়ার। তিনি বলেন, ‘১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।’

আরও পড়ুন

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতি অঙ্গনে এক অনন্য নাম। তার কর্মজীবন শুরু হয়েছিল আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে। পরে তিনি পাপেট শোয়ের পথিকৃৎ হিসেবে পরিচিতি পান। টেলিভিশনে শিশুদের জন্য তার তৈরি বিভিন্ন অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে। সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ‘সুলতান স্বর্ণপদক’ লাভ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  দ্বিতীয় বুয়েট 

চারদিন ধরে আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

মেসিকে ব্রাজিলের হয়ে খেলাতে চেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট

সময় টিভি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

খারাপ পার্টনার থাকার চেয়ে না থাকা বেটার : শবনম ফারিয়া

নেইমারকে নিয়ে স্বস্তির খবর