গাইবান্ধায় পুকুরে গোসলে নেমে তরুণের মৃত্যু, চুবিয়ে মারার সন্দেহ স্বজনদের
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিনসিংহা গ্রামের হাওয়া দীঘির মোড়ে পুকুরে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত তরুণকে পানিতে চুবিয়ে মেরেছে তার বন্ধুরা বলে দাবি করেছে মৃতের আত্মীয় স্বজনরা।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাহাত(১৬), সাকিব(১৬), রিফাত(১৭) তিন বন্ধু বিকেলের দিকে উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়া দীঘিতে গোসল করতে যায়। গোসলে নামার আগেই তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানায়। তিন তরুণ শ্রমিক হিসেবে ঢাকায় কাজ করে। পরে দীর্ঘসময় দীঘির পূর্ব পাশে রাহাতকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় স্থানীয় লোকজন।
পরিবারের লোকজন রাহাতকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত কিশোর হরিণসিংহা গ্রামের মকবুল হোসেনের ছেলে। অভিযুক্তরা একই এলাকার জবান আলী ও সাইদুল মিয়ার ছেলে।
আরও পড়ুনপরে পুলিশের কর্মকর্তারা নিহত কিশোরের বাড়িতে যান এবং পরিবারের সাথে কথা বলেন। এসময় রাহাতের বাবা-মা ও স্বজনরা রাহাতকে পানিতে চুবিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন। গাইবান্ধা সদর থানার পুলিশ, গতকাল মঙ্গলবার রাত ৮টায় মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর হতেই অভিযুক্ত দুই কিশোর পালিয়ে রয়েছে।
মন্তব্য করুন







