ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ১১:৪৬ পিএম

বগুড়ায় ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা, বিদেশ থেকে আমদানি নয়

বগুড়ায় ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা, বিদেশ থেকে আমদানি নয়

স্টাফ রিপোর্টার: এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান আজ বুধবার (১৭ জুন) বগুড়া শহরের ঠনঠনিয়াস্থ প্ল্যান্ট পরিদর্শন করেছেন। এ সময় তিনি বগুড়ায় একটি নতুন ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দেন। পাশাপাশি তিনি কারখানার শ্রমিক-কর্মচারীদের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এর আগে প্রতিষ্ঠানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক বগুড়ায় এসে বিভিন্ন প্ল্যান্ট পরিদর্শন করার পাশাপাশি এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বেলা ১২টায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকার পরিচালক (অপারেশন) জাহাঙ্গীর আলম, কোম্পানির সচিব, বগুড়া প্ল্যান্ট প্রধান ও ডিজিএম (প্ল্যান্ট) সুভাষ চন্দ্র বর্মন, প্রোডাকশন ম্যানেজার ফজলুল হক, উপ-ব্যবস্থাপস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান খান প্রমুখ। মতবিনিময় সভায় সিবিএ বা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দও উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আরও পড়ুন

ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান প্রস্তাবিত ভ্যাকসিন প্ল্যান্টের জন্য নির্ধারিত জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সরকার বিদেশ থেকে আর কোনো ভ্যাকসিন আমদানি করতে চায় না। দেশের মানুষের চাহিদা পুরোপুরি মেটাতে দেশেই নিজস্ব ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা, বিদেশ থেকে আমদানি নয়

চাঁপাইনবাবগঞ্জে ভারত থেকে চোরাইপথে আনা ৪৮ লাখ টাকার ট্রাকের যন্ত্রাংশসহ গ্রেফতার ১

বগুড়ার নন্দীগ্রামে জন্মনিয়ন্ত্রণ উপকরণ সংকট, বিপাকে সেবাগ্রহীতারা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার

প্রধানমন্ত্রী তার নির্বাচনি ওয়াদার সবকিছু পাইলট আকারে শুরু করেছেন : মীর শাহে আলম

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ১০৩তম বিওটি সভায় দৈনিক করতোয়া সম্পাদককে সংবর্ধনা