ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ১১:০২ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে ৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (১৭ জুন) সকালে ওই গ্রামের রোশকা মাহাতোর ছেলে রবিন মাহাতো ওরফে চয়নের(৪০) বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের দিক নির্দশনায় উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

এরই অংশ হিসাবে চয়নের বাড়িতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এসময় চয়ন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে কৌশলে পালিয়ে যান। এ ব্যাপারে থানায় মাদক মামলা রুজ্জু করা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার

প্রধানমন্ত্রী তার নির্বাচনি ওয়াদার সবকিছু পাইলট আকারে শুরু করেছেন : মীর শাহে আলম

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ১০৩তম বিওটি সভায় দৈনিক করতোয়া সম্পাদককে সংবর্ধনা

বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয়েছে : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় রাহুল হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর