ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ১০:২০ এএম

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনই মারা গেছেন

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনই মারা গেছেন, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক দিনে তিন জনের মৃত্যুসহ একই পরিবারের চার জনই মারা গেলেন।

সোমবার (১৫ জুন) ভোরে আলী আহমেদ মান্নান (৫০), সকাল পৌনে ১০ টায় মো. সায়েম (১৯) এবং রাত পৌনে ১১টায় মীমের (১৩) মৃত্যু হয়। গত ১২ জুন দুপুর দেড়টায় মারা গেছেন সুলতানা (৩৫)। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

 শাওন বিন রহমান জানান, গত ১১ জুন ভোরে নারায়ণগঞ্জ মদনপুর একটি বাসায় আগুনের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাচজন দগ্ধ হয়। তাদের ভোরে জাতীয় বার্ন ইনিস্টিউটের আনা হয়। এদের মধ্যে হযরত আলী নামে এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। একই পরিবারের চারজন চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন

দগ্ধ সবার অবস্থাই ছিল আশঙ্কাজনক। দগ্ধের মধ্যে আলী আহমেদ মান্নানের শরীরের ৩৫ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ ও মীমের ৪১ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনই মারা গেছেন

বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল ইরান

স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নেতানিয়াহুর

বেলজিয়ামের জালে মিশরের গোল

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প