ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ০৭:৫০ পিএম

জয়পুরহাটে আর্জেন্টিনার প্রেমে বাড়ি রাঙালেন মেসি ভক্ত মেহেদী

জয়পুরহাটে আর্জেন্টিনার প্রেমে বাড়ি রাঙালেন মেসি ভক্ত মেহেদী

জয়পুরহাট প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের উন্মাদনা চোখে পড়ে। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের যুবক মেহেদী হাসান আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে নিজের পুরো বাড়ি ও সীমানা প্রাচীর রাঙিয়েছেন প্রিয় দল আর্জেন্টিনার পতাকার রঙে। শুধু তাই নয়, দেওয়ালে শোভা পাচ্ছে প্রিয় তারকা লিওনেল মেসির ছবি। মেহেদী হাসান জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া ইনরাপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রচণ্ড ঝোঁক মেহেদীর। ২০০৬ সালের বিশ্বকাপ থেকে তিনি বাড়িতে আর্জেন্টিনার পতাকা ওড়ানো শুরু করেন। তবে এবার প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিপ্রকাশকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছেন তিনি। ইট-সিমেন্টের তৈরি নিজের পুরো বাড়িটিকেই রূপ দিয়েছেন আর্জেন্টিনার পতাকায়।

আউশগাড়া গ্রামে দূর থেকেই নজর কাড়ছে মেহেদীর এই 'আর্জেন্টিনা বাড়ি'। তবে দেশের প্রতি ভালোবাসা ঠিক রেখে বাড়ির প্রবেশপথের বাম পাশে এঁকেছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আর বাকি চারপাশের দেওয়ালে আকাশী-সাদা রঙের আবহে ফুটে উঠেছে আর্জেন্টিনার পতাকা। একপাশের দেওয়ালে শোভা পাচ্ছে ফুটবল জাদুকর লিওনেল মেসির বিশালাকার ছবি এবং আর্জেন্টিনার প্রতীক 'মে মাসের সূর্য'। 

আরও পড়ুন

মেহেদী হাসান বলেন, "ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার প্রবল ভালোবাসা, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভালোবাসা থেকেই প্রিয় দলের পতাকার রঙে বাড়িটি সাজিয়েছি। প্রিয় দলের ম্যাচ উপলক্ষে আমরা কেক কাটা, র‌্যালি এবং খেলা দেখার সময় খাবারের বিশেষ আয়োজন করেছি। গ্রামের অনেক সমর্থককে নিজের খরচে জার্সি উপহার দিয়েছি, আরও দেব।"মেহেদীর এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি স্থানীয় ফুটবলপ্রেমীরাও।

একই গ্রামের বাসিন্দা ফয়সাল রহমান জয়  বলেন, মেহেদী মামা আর্জেন্টিনাকে মনে-প্রাণে ভালোবাসেন। তিনি নিজের বাড়িটি তো সাজিয়েছেনই, পাশাপাশি আমাদের অনেককে জার্সিও দিয়েছেন। আমরা সবাই মিলে এক সাথে খেলা দেখব এবং উৎসব করব। আমাদের বিশ্বাস, প্রিয় দল এবারও আমাদের ট্রফি উপহার দেবে।

আনিছুর রহমান বলেন,মেহেদী হাসানের এই 'আর্জেন্টিনা বাড়ি' দেখতে এখন প্রতিদিন আশপাশের গ্রামের ফুটবলপ্রেমী ও উৎসুক মানুষ দেখতে আসছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মোকামতলায় করতোয়া নদী দখল করে ভবন নির্মাণ!

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক সেবীর জেল-জরিমানা

২য় শ্রেণি থেকেই কেক তৈরির নেশা, আজ সফল তাসনিন

জয়পুরহাটে আর্জেন্টিনার প্রেমে বাড়ি রাঙালেন মেসি ভক্ত মেহেদী

জয়পুরহাটের কালাইয়ে চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ

টিভিরও আছে ‘মেয়াদ’!