ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ১০:০৩ পিএম

দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিলেন ডা. জুবাইদা রহমান

রাজধানীর বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান

সপ্তম শ্রেণি থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
 
রোববার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে জেলা স্টার্টআপ সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেসন আইডিয়া শোকেসিং এর ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
ডা. জুবাইদা রহমান বলেন, ৭ম শ্রেণি থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করা হবে।
 
এ অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 
 
 
‎নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি, নতুন ধারণা আর বিজ্ঞান প্রকল্প নিয়ে ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৩৭টি দলের বিভিন্ন উদ্যোগ ঘুরে ঘুরে দেখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিলেন ডা. জুবাইদা রহমান

বগুড়ার ধুনটে হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আইন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পার্থ, অর্থ মন্ত্রণালয়ে মুশফিকুর

নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বগুড়ায় ব্রাজিল সমর্থকদের জন্য দোকানের সব ফল কম দামে দিচ্ছেন বিক্রেতা

গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে: জাকির