ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৯:১১ পিএম

রাজশাহী বিভাগীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

রাজশাহী বিভাগীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ের খেলায় ১৭ রানের জয় পেয়েছে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজ রোববার (১৪ জুন) রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা রাজশাহীর লোকনাথ হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ৩৯.২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে লোকনাথ হাইস্কুল ৪৪.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়। খেলায় ম্যাচ সেরা হন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের ইরফান। তিনি ১০ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন।

আরও পড়ুন

দলের এই জয়ে সস্তোষ প্রকাশ করে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, শিক্ষার্থীদের এই অর্জনে আমি আনন্দিত ও গর্বিত। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের খেলোয়াড়রা শৃঙ্খলা, পরিশ্রম ও দলীয় চেতনার পরিচয় দিয়েছে। আগামী খেলাগুলোতেও তারা সাফল্যের এই ধারা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিভাগীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

কৃষকরাই হলো দেশের অর্থনীতির প্রাণ : মোশারফ হোসেন এম’পি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সভা