দিনাজপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে হীরা (৩৫) নামে একজন নিহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত সোয়া ৩টায় নবাবগঞ্জ থানাধীন পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, টঙ্গী শ্যামপুর গ্রামের অনিল টুডুর বাড়িতে চুরি করতে গেলে ধরা পড়ে হীরা মিয়া। এসময় গ্রামবাসীর গণপিটুনিতে সে নিহত হয়। সে হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।
আরও পড়ুননবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

_medium_1781447410.jpg)



_medium_1781446290.jpg)


