ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৯:০০ পিএম

বগুড়ার ধুনটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বার্মিজ চাকুসহ গ্রেফতার ২

বগুড়ার ধুনটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বার্মিজ চাকুসহ গ্রেফতার ২

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ঊদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা উত্তরপাড়ার সিরাজ মন্ডলের ছেলে জিহাদ বাবু (২৪) ও মোসলেম উদ্দিন প্রামানিকের ছেলে আতাউর রহমান (৪০)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ধামাচামা গ্রামে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ ও আতাউর পেশায় শ্রমিক। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারী এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধমুলক কাজের সঙ্গে জড়িত। সারাদিন শ্রমিকের কাজ করে সন্ধ্যার পর মাদক দ্রব্য কেনার টাকার জন্য রাস্তায় পথচারীদের কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করে। তাদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জিহাদ ও আতাউর ধামাচামা তিন রাস্তার মোড়ে ছিনতাইয়ের উদ্যেশে অবস্থান করছিল। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানো চেষ্টা করলে তাদের আটকের পর দেহ তল্লাশি করে জিহাদের কাছে থেকে বার্মিজ চাকু উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জিহাদ ও আতাউরের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এলাকায় বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড দমনে অভিযান চালিয়ে জিহাদ ও আতাউরকে আটক করে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার (১২ জুন) দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বার্মিজ চাকুসহ গ্রেফতার ২

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় তালের শাঁসের চাহিদা বেড়েছে

সরকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছে - কাজী রফিকুল ইসলাম এমপি

বগুড়ার সোনাতলার কৃষকদের নতুন সম্ভাবনা, পলিনেট হাউজে শসা চাষ

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

তরুণ শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্প তৈরিতে উৎসাহিত করতে হবে : মোশারফ হোসেন এম’পি