ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৮:৩০ পিএম

তরুণ শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্প তৈরিতে উৎসাহিত করতে হবে : মোশারফ হোসেন এম’পি 

তরুণ শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্প তৈরিতে উৎসাহিত করতে হবে : মোশারফ হোসেন এম’পি 

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ও জেলা  বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন বলেছেন,বর্তমান আধুনিকতার যুগে নতুন নতুন বিজ্ঞান সম্মত প্রযুক্তি ব্যবহার করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য আমাদের দেশের তরুণ শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্প তৈরিতে উৎসাহিত করতে হবে।

আজ শুক্রবার (১২ জুন) সকালে কাহালু উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মাধ্যমিক,কলেজ ও মাদ্রাসা পর্যায়ের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন অনুষ্ঠানে (স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানমের সভাপতিত্বে এবং কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মো:শাহজাহান আলী,জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রৌকশলী মো: আল মামুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: রমজান আলী আকন্দ।

আরও পড়ুন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, কাহালু থানার অফিসার ইনর্চাজ মো.শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রিফাত আখতার খানম, কাহালু পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু,উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন,আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। উল্লেখ্য উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন অনুষ্ঠানে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্প তৈরিতে উৎসাহিত করতে হবে : মোশারফ হোসেন এম’পি 

বগুড়ার সান্তাহারে সোনার দুলের লোভে শিশুকে হত্যা বস্তাবন্দী লাশ উদ্ধার গ্রেফতার-৪

আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউ রক্ষা পাচ্ছে না : নাসীরুদ্দীন

ফেসবুক-ম্যাসেঞ্জারের সার্ভার ডাউন

এবারের বাজেট ফাঁপাবুলি ও প্রতারণামূলক বাজেট হয়েছে- এনসিপি

কানাডার উদ্বোধনী মঞ্চে নোরা ফাতেহি, ভেঙেছেন শাকিরার গানের রেকর্ড