ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৮:৪৭ পিএম

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। এ ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাপ্তাহিক ছুটির আগের দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ অবস্থায় সেখানে অবস্থানরত রোগীদের চলমান চিকিৎসাসেবা অনিশ্চয়তার মুখে পড়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, নবজাতক মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে মর্মাান্তিক ও হাসপাতাল কতৃপক্ষের চরম অব্যাবস্থাপনার পরিচয়, তবে এঘটনায় সেখানে অবস্থানরত বাকি রোগীদের ব্যাপারে বিবেচনা করে, তাদের হাসপাতাল কার্যক্রম বন্ধের সময়সীমা বেধে দেওয়া উচিত ছিল।

 

মহিলা জামায়াতের সেক্রেটারি বলেন, বিগত ৩০ বছর ধরে আদ-দ্বীন হসপিটাল সেবা দিয়ে আসছে। দেশের অস্বচ্ছল ও নিম্ন আয়ের মানুষদের স্বল্প খরচে এখানে চিকিৎসা সেবা দেওয়া হয় বলে জানা যায়। এমতাবস্থায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আদ-দ্বীন হাসপাতালে নারী, শিশু ও অন্যান্য রোগীদের বিষয়ে মানবিক বিবেচনায় সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

তরুণ শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্প তৈরিতে উৎসাহিত করতে হবে : মোশারফ হোসেন এম’পি 

বগুড়ার সান্তাহারে সোনার দুলের লোভে শিশুকে হত্যা বস্তাবন্দী লাশ উদ্ধার গ্রেফতার-৪

আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউ রক্ষা পাচ্ছে না : নাসীরুদ্দীন

ফেসবুক-ম্যাসেঞ্জারের সার্ভার ডাউন

এবারের বাজেট ফাঁপাবুলি ও প্রতারণামূলক বাজেট হয়েছে- এনসিপি