বগুড়ার আদমদীঘিতে দুই বোনের গোসলের ভিডিও ধারণ গ্রেফতার-১
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দুই সহোদর বোনের গোসলের ভিডিও মোবাইল ফোনে ধারন করে তা সামাজিক যোগাযোগ ম্যাধ্যম ছড়িয়ে দেয়ার হুমকি ও স্বামীর ম্যসেঞ্জারে ভাইরাল করে শ্লীলতাহানি ঘটনো মামলায় পুলিশ রিহেল চেরাগী (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রিহেল চেরাগী আদমদীঘি উপজেলার শিয়ালশন হটাতপাড়ার আব্দুল করিম চেরাগীর ছেলে। এ ঘটনায় রিহেল চেরাগীকে আসামি করে গতকাল বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মামলা দায়ের করা হয়।
মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার শিয়ালশন গ্রামের দুই সহোদর বোন বাথ রুমে গোসল করার সময় রিহেল চেরাগী নামের ওই যুবক বাথরুমের ভ্যান্টিলেশনে মোবাইল ফোন রেখে গোসলের ভিডিও ধারণ করে। বিষয়টি ছোট বোন দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাথরুম থেকে বের হলে জানতে পারেন দুই সহোদর বোনের গোসলের ভিডিও বিহেল ধারন করেছে।
আরও পড়ুনপরে বড় বোনের স্বামীসহ প্রতিবেশিরা বিহেলের পরিবারকে বিষয়টি জানান এবং ভিডিও মোবাইল থেকে ডিলিট করতে বললে সে ক্ষিপ্ত হয়ে যোগাযোগ ম্যাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্ত রিহেলকে তার বাড়ি থেকে গ্রেফার করে আজ শুক্রবার (১২ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন









