ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৭:৫৪ পিএম

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন: সাকিব (২০) এবং কামরুল হাসান (৩৫)। তারা ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন সাকিব ও কামরুল হাসান। এ সময় একটি লোহার পাত ভবনের পাশে বৈদ্যুতিক মেইন তারের সঙ্গে স্পর্শ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান সাকিব ও কামরুল।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, ‘বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

বাজেটে রেস্তোরাঁয় খাবারের ওপর কর বাড়ানোর প্রস্তাব 

সিরাজগঞ্জে গরমে তালের শাসের চাহিদা বেড়েছে 

এক নজরে দেখে নিন বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব  

রংপুরের কাউনিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার