রোনালদোর সুযোগ নষ্টের ম্যাচেও সহজ জয় পর্তুগালের
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে একাধিক সহজ সুযোগ হাতছাড়া করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি গোল না পেলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। বুধবার নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে রবার্তো মার্তিনেজের দল।
ম্যাচের ২৪ মিনিটে চেলসি ফরোয়ার্ড পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। বিরতির আগে নাইজেরিয়াকে সমতায় ফেরান আকোর অ্যাডামস। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে জুভেন্টাস উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে আবারও এগিয়ে যায় পর্তুগাল। লেইরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে তারা। ৪১ বছর বয়সী রোনালদো এবার খেলতে যাচ্ছেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। তবে তার ফর্ম পর্তুগালের শক্তিশালী দলটির স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন।
আরও পড়ুনশুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে নিজেদের বেস ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে পর্তুগাল দলের। তার পর ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
মন্তব্য করুন








