ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ১২:২৭ এএম

সিন্ডিকেট নির্মূল ও সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব জামায়াত আমিরের

ছবি, সংগৃহীত, সিন্ডিকেট নির্মূল ও সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব জামায়াত আমিরের

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের ‘টাকার মেশিন’ হিসেবে না দেখে ‘বীরের সম্মান’ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার জাতীয় সংসদে এক আলোচনায় তিনি প্রবাসীদের নানা সমস্যার সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাবও দেন।

তিনি বলেন, প্রবাসীদের শুধু ‘শ্রমিক’ না বলে আরও সম্মানজনক কোনো নামে সম্বোধন করা উচিত, যাতে তারা অনুভব করেন যে দেশ তাদের ভালোবাসে ও সম্মান করে।

মেধা পাচার রোধের ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের জন্য আর্থিক রেমিট্যান্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ‘বুদ্ধিবৃত্তিক রেমিট্যান্সও’ সমান জরুরি। তিনি উল্লেখ করেন, অনেক মেধাবী দেশে ফিরতে চান, তবে তারা অর্থের চেয়ে সম্মান ও কাজের উপযুক্ত পরিবেশ বেশি প্রত্যাশা করেন।

আরও পড়ুন

প্রবাসীদের হয়রানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশে ফিরে অনেকেই সম্পত্তি নিয়ে বিরোধ, মিথ্যা মামলা ও প্রশাসনিক জটিলতার শিকার হন। আইনি সহায়তা চাইতেও গিয়ে নতুন করে হয়রানির মুখে পড়তে হয়। তাই প্রবাসীদের এনআইডি, পাসপোর্ট ও সম্পত্তি-সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি সরকারকে অনুরোধ করে বলেন, প্রবাসীদের ‘টাকার মেশিন’ নয়, দেশের আপনজন ও সম্পদ হিসেবে মূল্যায়ন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেট নির্মূল ও সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব জামায়াত আমিরের

২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি

ইউনেস্কো স্বীকৃতি পেল সিধুলাই স্বনির্ভর সংস্থার ভাসমান বিদ্যালয় উদ্যোগ

প্রেমের টানে দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে এসে বিয়ে করলেন যুবক

ফুটবল বিশ্বকাপ : দিনাজপুরের হিলিতে জমজমাট পতাকা বিক্রি

সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত চালের নিলাম