ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৯:৩৩ পিএম

বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, বিদেশ থেকে বিনিয়োগ নিয়ে আসা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রণোদনা হিসেবে মোট বিনিয়োগের দেড় শতাংশ 'কনসালটেন্সি ফি' বা কমিশন প্রদান করবে সরকার।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জোহরাত আদিব চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, "বিদেশি বিনিয়োগকারীদের আগে যারা এনেছে তাদের একটি জিজ্ঞাসা ছিল যে তারা যদি লাভের অংশ নিতে না পারে তাহলে কেন এখানে ইনভেস্ট করবে? এই সমস্যাটা আমরা আইনের মাধ্যমে সমাধান করেছি।"

নতুন এই আর্থিক সুবিধার বিষয়ে তিনি বলেন, "এ বিষয়ে কয়েকদিন আগে আমরা একটা সভা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিদেশ থেকে কোনো বাংলাদেশি হোক বা বিদেশি হোক, ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারলে আমরা সেটা থেকে দেড় শতাংশ কনসালটেন্সি ফি বা কমিশন দেবো।"

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, "এই ইনসেনটিভ (প্রণোদনা) আমরা দেবো এবং এর ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা ইনভেস্ট করবেন।"

প্রবাসীদের মেধা ও সক্ষমতার ওপর আস্থা রেখে তিনি বলেন, "এমন অনেক যোগ্য, মেধাবী বাংলাদেশি বিদেশে আছেন যারা নিশ্চয়ই সক্ষম হবেন বিদেশি ইনভেস্টর আনতে। এর মাধ্যমে আমরা পরিকল্পনা গ্রহণ করে দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করব।"

সরকারের এই নতুন উদ্যোগের ফলে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি এবং অর্থনীতি আরও গতিশীল হবে বলে সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

বগুড়ায় ফুটপাত দখলদারীদের সতর্ক করলো সিটি কর্পোরেশন কর্মকর্তা

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭

বগুড়ায় সেই কনস্টেবল সাময়িক বরখাস্ত

ঠাকুরগাঁও  আ’ লীগ নেতা ও  আব্দুস সালাম আটক