ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ১১:০৩ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত চালের নিলাম 

সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত চালের নিলাম 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত চালের  উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ জুন) বেলা সাড়ে তিনটায় উপজেলার মেঘাইতে অবস্থিত গুদাম কর্মকর্তার কক্ষে এই নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিলামের উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। নিলামে মোট ১৬ জন ব্যবসায়ী অংশ নেন। এতে সর্বোচ্চ দরদাতা মেঘাই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম প্রতি কেজি ২৫ টাকা দরে নিলামের মোট ৩ দশমিক ০২০ মেট্রিক টন চাল ক্রয় করেন।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল আলম, গুদাম কর্মকর্তা অলিউর রহমান, কাজিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আসাদ। উল্লেখ্য, নিলামকৃত চালগুলো গত ১৫মার্চ রাতে উপজেলার চালিতাডাঙ্গা পুরাতন খাদ্য গুদামের দক্ষিণ পাশের জঙ্গলে অভিযান চালিয়ে উদ্ধার করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত চালের নিলাম 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪ মাদক কারবারির কারাদণ্ড 

নীলফামারীর ডিমলায় নামজারি শুনানিতে জাল দলিল, দলিল লেখক ও জমির মালিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

রাজশাহী মহানগরবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব : রাসিক প্রশাসক

গাইবান্ধা শহর রক্ষা বাঁধ ঘাঘট নদীতে ধসে পড়ছে