ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৪:১৪ পিএম

ফেনীর ফুলগাজীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফেনীর ফুলগাজীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফেনীর ফুলগাজী উপজেলার দাউদপুর এলাকায় গাছ থেকে পড়ে মো. রমজান (৩০) নামে এক মৃত্যু হয়েছে।  

আজ মঙ্গলবার (১০ জুন) রাতে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রমজানের বাড়ি নারায়ণগঞ্জে। ফেনী সদর উপজেলার দাউদপুর এলাকার বড় কড়ই গাছতলা এলাকায় ভাড়া থাকতেন তিনি এবং ভ্যানে করে বিক্রি করতেন তালের শাঁস।

জানা যায়, মঙ্গলবার দুপুরে সহযোগী মানিক মিয়াকে সঙ্গে নিয়ে ফুলগাজী উপজেলার বদরপুর এলাকায় তাল সংগ্রহ করতে যান তিনি। এ সময় একটি তালগাছে ওঠার পর অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মৃত্যু হয় তার।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার বলেন, ‘তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান, নিহত রমজানের বাড়ি নারায়ণগঞ্জে হলেও তার পূর্ণাঙ্গ ঠিকানা এখনও পাওয়া যায়নি। এ কারণে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে লাশ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর ফুলগাজীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

৬০ হাজার টন টিএসপি সার আমদানি করবে সরকার

পুলিশের জন্য ১৮২ কোটি টাকায় ২১২টি গাড়ি কেনার সিদ্ধান্ত

‘‘সামরিক শাসক জিয়া” একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা

এবার ইরানী সমর্থকদের টিকিট বাতিল করল ফিফা