ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৩:৫৫ পিএম

পুলিশের জন্য ১৮২ কোটি টাকায় ২১২টি গাড়ি কেনার সিদ্ধান্ত

পুলিশের জন্য ১৮২ কোটি টাকায় ২১২টি গাড়ি কেনার সিদ্ধান্ত, ছবি: সংগৃহীত।

সরকার বাংলাদেশ পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়াতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

আজ বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে যানবাহনগুলো কেনা হবে। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৮২ কোটি ৩২ লাখ টাকার চুক্তির আওতায় এসব পিকআপ সরবরাহ করবে।

সরকারি সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম পরিচালনা, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে এসব যানবাহন কেনা হচ্ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের জন্য ১৮২ কোটি টাকায় ২১২টি গাড়ি কেনার সিদ্ধান্ত

‘‘সামরিক শাসক জিয়া” একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা

এবার ইরানী সমর্থকদের টিকিট বাতিল করল ফিফা

উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা বন্ধের দায়িত্ব নিতে বলল ইরান

পদত্যাগ করলেন রিয়াল মাদ্রিদের কোচ আরবেলোয়া

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি