ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০১:৩৫ এএম

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

ছবি, সংগৃহীত, ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে সাত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকেল ৩টায় সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা সুনামগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে আদালতের নির্দেশে কারাগারে যান।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, ভারতের মেঘালয়ের শিলং জেলা কারাগারে সাজাভোগ শেষে বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।

আরও পড়ুন

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে সাত বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে পরিচয় যাচাই শেষে তাদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক