ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৪:০৮ দুপুর

ফেনীতে মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ফেনীতে মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ফেনীতে মারধরের শিকার মো. জসিম উদ্দিন (৩০) মারা গেছেন।

আজ রোববার (৭ জুন) ভোর পৌনে ৪টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জসিম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১১টার দিকে শহরের বড় মসজিদ এলাকা থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জসিমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ভোর পৌনে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা বলেন, ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা লোকজনের পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পিবিআই এরইমধ্যে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে। শনিবার রাতে শহরের বড় মসজিদ এলাকায় তার সঙ্গে হাতাহাতি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে তাকে মারধর করা হয়, তবে সেটি গণপিটুনি নয়। 

তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানতে পেরেছি। সংশ্লিষ্ট থানাকে তার পরিবারের সদস্যদের অবহিত করতে বলা হয়েছে। এখন পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে সেগুলো প্রকাশ করা সম্ভব নয়। আশা করছি, শিগগিরই ঘটনার মূল রহস্য উদঘাটন করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, আহত ২০

ফেনীতে মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দেড় বছর পর সাফ জয়ের দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

নারায়ণগঞ্জ বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ইরাকের স্ট্রাইকারকে যুক্তরাষ্ট্রে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ