ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ১০:৩১ রাত

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তীর্থ সাহা (১৮) নামের এক তরুণের মরদেহ আজ শনিবার (৬ জুন) ২৩ ঘণ্টা পর রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবারু দল উদ্ধার করেছে। নিহত তীর্থ সাহা উপজেলার স্থানীয় কাপড় ব্যবসায়ী দীপক সাহার ছেলে।

জানা গেছে, গতকাল শুক্রবার সোনাতলা বন্দরের কাপড় ব্যবসায়ী দীপক সাহার ছেলে ও সোনাতলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের বিজ্ঞান বিভাগের ছাত্র তীর্থ সাহাসহ পাঁচজন একটি পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে উপজেলার আরিয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে ওই পাঁচজনের মধ্যে চারজন তীরে উঠে আসতে পারলেও তীর্থ সাহা নদীর পানির তীব্র স্রোতে তলিয়ে যায়।

সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই ওই এসএসসি পরীক্ষার্থী কিশোর গভীর পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজি করেও স্থানীয়রা তাকে না পেলে ডুবারু দলকে সংবাদ দেওয়া হয়।

আরও পড়ুন

তারা দীর্ঘ সময় ওই কিশোরের লাশ উদ্ধারে ব্যর্থ হলে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবারু দল ২৩ ঘণ্টা পর আজ শনিবার (৬ জুন) সকালে নিখোঁজ ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

জয়পুরহাটের আক্কেলপুর দিনমজুরকে পিটিয়ে হত্যা

রংপুরের কাউনিয়ায় ৩ মাদকসেবীর  কারাদণ্ড

হঠাৎ অপু বিশ্বাসের রহস্যময় বার্তা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশইনের চেষ্টাকৃত ২৮ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

হিলি সীমান্তে ৫ ভারতীয়কে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি