ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ১০:১৫ রাত

রংপুরের কাউনিয়ায় ৩ মাদকসেবীর  কারাদণ্ড

রংপুরের কাউনিয়ায় ৩ মাদকসেবীর  কারাদণ্ড

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককেই তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আজ শনিবার (৬ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এই দণ্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের রেজাউল হক, একই এলাকার মোহাম্মদ আলী ও কুর্শা ইউনিয়নের চানঘাট গ্রামের ওমর ফারুক।

কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার জানান, গতকাল শুক্রবার দিনগত রাতে পুলিশের এক টিম উপজেলার চারঘাট প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গাঁজা সেবন করার সময় ওই তিন যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তারা অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় বিচারক।

আরও পড়ুন

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, দন্ডপ্রাপ্ত মাদকসেবী তিনজনকেই আজ শনিবার (৬ জুন) রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় ৩ মাদকসেবীর  কারাদণ্ড

হঠাৎ অপু বিশ্বাসের রহস্যময় বার্তা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশইনের চেষ্টাকৃত ২৮ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

হিলি সীমান্তে ৫ ভারতীয়কে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৪টি পরিবহনের জরিমানা