ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ২১ হাজার টাকাসহ নার্গিস আক্তার(২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার দিনগত রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর মৌলভীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে দুই বছর বয়সী এক মেয়ে ছিল।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে চন্ডিপুর মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পেছনের গেট দিয়ে পালিয়ে গেলেও তার স্ত্রী নার্গিসকে বাড়ির উঠান থেকে আটক করা হয়।
পরে স্থানীয় লোকজন ও নারী পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ২১ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ছয় হাজার টাকা।
আরও পড়ুনএ ঘটনায় আজ শনিবার (৬ জুন) ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এতে পলাতক জাহাঙ্গীর আলমকেও আসামি করা হয়েছে। দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাকিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন


_medium_1780755115.jpg)



_medium_1780754219.jpg)
