বগুড়ার ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকের ফেরিওয়ালা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে আব্দুল হালিম (৩৬) নামে মাদকের এক ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল হালিম উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের হারান সেখের ছেলে।
সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গতকাল শুক্রবার রাতে উপজেলার মথুরাপুর বাজার-ধেরুয়াহাটি পাকা সড়কের ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক দ্রব্য হিসেবে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হালিম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ধেরুয়াহাটি ইটভাটার পাশে রাস্তায় দাড়িয়ে মাদক দ্রব্য হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রিকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনএ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল হালিমকে গ্রেফতার করে আজ শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন

_medium_1780755115.jpg)



_medium_1780754219.jpg)

