বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজ সড়ক আরসিসি ঢালাই দিয়ে নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পরিষদের মোড়ের স্মৃতি অম্লান থেকে মহিলা কলেজের সড়কটি ইউনি ব্লক দ্বারা উন্নয়নকরণের কাজের টেন্ডার বাতিলসহ আর সি সি ঢালাইয়ের সড়ক নির্মাণের দাবিতে পৌর প্রশাসকের কাছে এলাকাবাসীর গণ স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই স্মারকলিপি প্রদান করা হয়।
দুপচাঁচিয়া পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের এলাকাবাসীর পক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল মজিদ, সহিদুল ইসলাম, নূর এ আলম সরদার, শিবেন চন্দ্র দাস, রাজিব সরদারসহ প্রায় দেড় শতাধিক এলাকাবাসী স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে সম্প্রতি লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্ট এর অধীনে উপজেলা পরিষদের স্মৃতি অম্লান থেকে মহিলা কলেজ হয়ে বগুড়া-নওগাঁ সড়ক পর্যন্ত সড়কটি ইউনি ব্লক দ্বারা উন্নয়নকরণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
ঠিকাদার নির্বাচনের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরুর প্রক্রিয়া চলছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গরুত্বপূর্ণ সড়কটি ইউনি ব্লক দ্বারা বাস্তবায়িত হলে তার স্থায়ীত্ব কম হবে। ভারী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করায় ইউনি ব্লকগুলো ভেঙ্গে সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়বে। এতে একদিকে সরকারের অর্থের অপচয় হবে, অন্যদিকে এলাকাবাসী দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়বে।
জনসার্থে উক্ত টেন্ডার বাতিল করে ইউনি ব্লকের পরিবর্তে আর সি সি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি নির্মাণের দাবি জানানো হয়। আজ শুক্রবার (৫ জুন) এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান আধুনিক যুগে দেশে এবং দেশের বাহিরে গুরুত্বপূর্ন সড়কগুলো ইউনি ব্লক দিয়ে উন্নয়ন কাজ করা হচ্ছে।
আরও পড়ুনযা টেকসইয়ের পাশাপাশি সড়কের সৌন্দর্য বৃদ্ধি করছে। এ ক্ষেত্রে এলাকাবাসী উক্ত সড়কটি ইউনি ব্লক দ্বারা উন্নয়ন করণ কাজ কেন চাচ্ছেননা তা বোধগম্য নয়। তিনি আরও জানান, প্রকল্পের কাজটি আপাতত স্থগিত রাখা হয়েছে। স্মারক লিপির বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নিবেন বলেও জানান।
উল্লেখ্য গত ১৭ মে রোববার বিকেলে দুপচাঁচিয়া পৌরসভায় প্রায় ১ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে উপজেলা পরিষদে স্মৃতি অম্লান থেকে মহিলা কলেজ হয়ে বগুড়া-নওগাঁ সড়ক পর্যন্ত সাড়ে ৮শ’ মিটার সড়ক ইউনি ব্লক দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু প্রমুখ।
মন্তব্য করুন


_medium_1780662544.jpg)

_medium_1780660423.jpg)
_medium_1780659788.jpg)


