চট্টগ্রামে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই মামলার ২৪ ঘন্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাতে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার কালুরঘাট সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলো- কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে মো.কাদের (১৯) ও একই এলাকার আবু তাহেরের ছেলে নাহিদুল ইসলাম (২২)।
ঘটনার পরদিন বৃহস্পতিবার অটোরিকশার মালিক গোলাম কুদ্দুস আনোয়ারা থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। চট্টগ্রামের পুলিশ সুপার মো.মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে ও আনোয়ারা সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসানের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। অভিযানের সময় ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ আন্ত.জেলা অটোরিকশা ছিনতাই চক্রের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুনআনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী বলেন,‘দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত দুইজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1780660423.jpg)
_medium_1780659788.jpg)


_medium_1780651009.jpg)

