বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোচার্জার চালকের মৃত্যু
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার হেরুঞ্জ খোড়াপাড়া গ্রামের অটোচার্জার গাড়ির ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক আফজাল হোসেন (৪২) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে।
জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ খোড়াপাড়া গ্রামের মৃত মেছের আলী মন্ডলের ছেলে আফজাল হোসেন (৪২) ঘটনার দিন বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়িতে তার অটো চার্জার এর ব্যাটারিতে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় অসাবধানতায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়।
আরও পড়ুনপরিবারের লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই সে মারা যায়। এ বিষয়ে থানার এস আই ইসমাইল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1780660423.jpg)
_medium_1780659788.jpg)


_medium_1780651009.jpg)
_medium_1780650612.jpg)


