বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই মারা গেছেন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
আজ শুক্রবার (৫ জুন) সকাল পৌনে ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনআহমদ গণি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1780650612.jpg)

_medium_1780646008.jpg)




