সুন্দর নায়িকা পাশে থাকলে লুক এমনিই চেঞ্জ হয়ে যায় : শাকিব খান
বিনোদন ডেস্ক : ঈদের ছবি রকস্টার-এ নতুন লুকে হাজির হয়ে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন শাকিব খান। তারুণ্যদীপ্ত এই উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি তারকাদের বয়স নিয়ে প্রশংসা করা হলেও তাকে ঘিরে বয়সের আলোচনা বেশি হয়।
বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিব বলেন, “আমাকে অনেক সময় এমনভাবে ‘ভাইয়া’ বলা হয়, যেন আমি অনেক আগের যুগের নায়ক। অথচ শাহরুখ খান বা টম ক্রুজ-কে দেখে সবাই তাদের লুকের প্রশংসা করে। আর আমি নতুন লুকে এলেই বলা হয়, ৪০ বছর বয়সেও কী করে ফেলেছে!”
তবে নিজের নতুন লুকের কৃতিত্ব তিনি ছবির পরিচালক আজমান রুশো-কে দিয়েছেন। পাশাপাশি মজার ছলে বলেন, “সুন্দর সুন্দর নায়িকা পাশে থাকলে লুক এমনিই বদলে যায়।”
ছবিটি নিয়ে নেতিবাচক সমালোচনার প্রসঙ্গে শাকিবের দাবি, একটি নির্দিষ্ট মহল বাংলা চলচ্চিত্রের অগ্রগতি থামিয়ে দিতে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। তবে সময়ের সঙ্গে ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন‘রকস্টার’-এর গল্প প্রসঙ্গে শাকিব বলেন, এটি অ্যাকশননির্ভর অস্ত্রের ছবি নয়; বরং একটি বার্তাধর্মী গল্প। মাদক কীভাবে একজন মানুষ ও তার পরিবারকে ধ্বংস করে দেয়, সেটিই ছবিতে তুলে ধরা হয়েছে। তার মতে, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে পরিচ্ছন্ন ও গল্পনির্ভর চলচ্চিত্রগুলোর একটি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছবির অভিনেত্রী সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক এবং পরিচালক আজমান রুশো।
মন্তব্য করুন

_medium_1780583854.jpg)
_medium_1780582144.jpg)

_medium_1780573348.jpg)



_medium_1780583765.jpg)
