ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬, ১২:৫৯ রাত

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

ছবি, সংগৃহীত, আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। মালেতে অনুষ্ঠিত ম্যাচে তরুণ বাংলাদেশ দল শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে এক পয়েন্ট অর্জন করে।

টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ, আফগানিস্তানপাকিস্তান সিনিয়র দল পাঠালেও বাংলাদেশ মূল দল সান মারিনোতে ব্যস্ত থাকায় অনূর্ধ্ব-২৩ দল অংশ নিয়েছে। তবু কোচ মারুফুল হক-এর অধীনে টানা দুই ম্যাচে ড্র করে দুই পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।

ম্যাচে আফগানিস্তান একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এছাড়া একাধিক সুযোগ তৈরি করেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ-কে পরাস্ত করতে পারেনি তারা।

আরও পড়ুন

বাংলাদেশও দুই অর্ধে গোলের চেষ্টা চালালেও সফল হয়নি। ফলে টুর্নামেন্টে এখনো গোলের দেখা পায়নি দলটি।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৭ জুন স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার সম্ভাবনা জাগ্রত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

আগামী ৫০ বছরে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে যে ১৫ দেশ

চিকিৎসা নিতে গিয়ে দিল্লির অগ্নিকাণ্ডে ১ বাংলাদেশি নিহত

এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় পুলিশ কন‍্যাকে অপহরণ নয়, বেরিয়ে এলো নতুন তথ‍্য