ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ০৪:৩৯ দুপুর

আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর!

আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর!,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চোট পেয়েছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের আগে এমন খবর শঙ্কা জাগিয়েছিল। তবে কয়েক দিন গড়াতেই সমর্থকদের জন্য মিলেছে সুখবর। 

ডান হাতের অনামিকায় ফ্র্যাকচার থাকলেও আগামী ১৬ জুন কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার। আলবিসেলেস্তেদের মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, চোট থাকলেও উদ্বোধনী ম্যাচের আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন মার্টিনেজ। তবে টুর্নামেন্ট শুরুর আগের প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।

আরও পড়ুন

মার্টিনেজ চোট পেয়েছিলেন অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালে ওয়ার্ম-আপের সময়। ডান হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। গত বুধবার আর্জেন্টিনার অনুশীলন সেশনে মার্টিনেজকে কোনো গ্লাভস ছাড়াই কেবল এক হাত ব্যবহার করে হালকা অনুশীলন করতে দেখা গেছে। বর্তমানে তার আঙুলে স্প্লিন্ট ও ব্যান্ডেজ দেওয়া রয়েছে। তবে আশা করা হচ্ছে বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে মারধরের শিকার বৃদ্ধের মৃত্যু, একজন কারাগারে

বগুড়ায় ফুটবল-কূটনীতি, মাঠের চির বৈরিতা ভুলে এক কাতারে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকেরা

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার বিদেশি মুদ্রা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ ৩ তরুণ আটক 

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কি.মি. তীব্র যানজট

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু