ভিডিও বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ০৩:০২ দুপুর

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, ছবি: সংগৃহীত।

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় রায়ের জন্য আগামী ৭ জুন (রোববার) ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেন।

এদিন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে সকাল ৮টায় আদালতে হাজির করা হয়। তাদের মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা ১১টা ২৪ মিনিটে আসামি সোহেল রানাকে এজলাসে তোলা হয়। শুনানির আগে আসামি স্বপ্না আক্তার অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ১১টা ৩৮ মিনিটে স্বপ্নাকে এজলাসে নেওয়া হয়। এরপর এজলাসে আসেন বিচারক। বেলা পৌনে ১২টায় রাষ্ট্রপক্ষে এ মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর পিপি আজিজুর রহমান দুলু যুক্তি উপস্থাপন শুরু করেন। এসময় সাক্ষীদের জবানবন্দি পর্যায়ক্রমে পড়ে শোনান এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন তিনি। 

অপরদিকে আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ যুক্তি উপস্থাপন করেন। শুনানিতে তিনি বলেন, এটা একটা চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার পরপর আসামির গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদন দাখিল এবং বিচার শুরু অল্প সময়ে শেষ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। আসামি সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আইনের ধারা অনুযায়ী তার সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা। অপর আসামি স্বপ্নার স্বীকারোক্তিমূলক জবানবন্দি না থাকা এবং কোথাও তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার সুস্পষ্ট অভিযোগ না থাকায় শুধুমাত্র লাশ গুম চেষ্টায় সহযোগিতার আপরাধের শাস্তি চান এই আইনজীবী। পরে আদালত রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন ধার্য করেন।

আরও পড়ুন

এর আগে গত ১ জুন আদালত আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরদিন চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ করেন। গতকাল আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেরদের নির্দোষ দাবি করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ

কলকাতার মেয়র মমতার ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমের পদত্যাগ

রামিসা হত্যাকাণ্ড : কাঠগড়ায় স্বামী সোহেলকে মারতে যায় স্বপ্না

বিএসইসি’র নতুন চেয়ারম্যান হলেন মাসুদ খান

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের হামলা

ডাচদের হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিয়ে রাখলো আলজেরিয়া