ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০৮:১৮ রাত

ভারতে হোটেলে আগুন: বাংলাদেশিসহ নিহতদের ১৭ জনই বিদেশি

সংগৃহীত,ভারতে হোটেলে আগুন: বাংলাদেশিসহ নিহতদের ১৭ জনই বিদেশি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন বলে জানা গেছে। বুধবার (৩ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর ওই হোটেল থেকে অন্তত ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত অন্য বিদেশিরা নাইজেরিয়া, লাইবেরিয়া ও মোজাম্বিকের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

যেভাবে লাগল আগুন

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে মালভিয়া নগরের পাঁচতলা ভবনবিশিষ্ট ‘ফ্লারিশ স্টে’ হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। রেস্তোরাঁটি ভবনের বেজমেন্টে অবস্থিত ছিল। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ‘মিকাসা ইন’ নামের আরেকটি হোটেলেও ছড়িয়ে পড়ে।

ঘনবসতিপূর্ণ এবং সংকীর্ণ গলির এই এলাকাটিতে প্রচুর শিক্ষার্থী ও তরুণ চাকরিজীবীরা বসবাস করেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং কুইক রেসপন্স টিমসহ দমকলের একাধিক ইউনিট। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোট ১৭টি দমকল ইঞ্জিন কাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর হোটেলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজনকে জ্বলন্ত ভবন থেকে নিচে লাফিয়ে পড়তে দেখা যায়। নিচে থাকা সাধারণ মানুষ তাদের বাঁচাতে মাটিতে তোশক বা ম্যাট্রেস বিছিয়ে দেন।

আরও পড়ুন

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি চার থেকে ছয়জনকে হোটেলের কাচ ভেঙে নিচে লাফ দিতে দেখেছি। নিচে পড়ার পর একজনের পা ভেঙে গেছে বলে মনে হলো।’

ঘুমের মধ্যেই ট্র্যাজেডি, এসেছিলেন চিকিৎসার জন্য

হানি রানী এলাকার সংকীর্ণ গলিতে অবস্থিত ২৫ রুমের এই হোটেলটির মালিক লভকেশ বাজাজ। ঘটনার সময় হোটেলটিতে ৪০ জনেরও বেশি অতিথি ছিলেন। দমকল কর্মকর্তারা জানান, সকালে যখন আগুন লাগে, তখন অতিথিদের বেশির ভাগই ঘুমাচ্ছিলেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হোটেলে থাকা বিদেশি নাগরিকদের অনেকেই মূলত চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে এসেছিলেন। চিকিৎসার জন্য এসে এমন নির্মম মৃত্যুর শিকার হতে হলো তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধীদের আস্তানা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত আবাসিক ভবন

নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ২

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে ভাঙন আতঙ্ক তীর এলাকায়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর উপড়ে পড়ল বিশাল শিমুল গাছ

পাবনার চাটমোহরে মাদক কারবারি আটক তল্লাশির সময় ঘরবাড়ি তছনছ

গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর