ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ০২:১৬ রাত

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী

ছবি, সংগৃহীত, কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী

১২টি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়ে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

আইভী বলেন, তিনি মানবিক সরকার গঠনের প্রত্যাশা করেন এবং কারাগারে থাকা নিরপরাধ বন্দিদের প্রতিও সরকারের সদয় হওয়ার আহ্বান জানান।

কারা কর্তৃপক্ষ জানায়, আদালতের আদেশ পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কারাগারের জেলার শিরিন আক্তার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের ১২টি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

এর আগে বিভিন্ন মামলায় হাইকোর্ট বিভাগ তার জামিন মঞ্জুর করেন এবং পরে আপিল বিভাগ সেই জামিন বহাল রাখেন। সব মামলায় জামিন বহাল থাকার পর কারামুক্ত হন তিনি।

মুক্তির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেন, স্বজন ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কি.মি. তীব্র যানজট

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় আটকা পড়লো শুন্য রেখায়

কুড়িগ্রামের রাজারহাটে তিন দশকের দখলদারিত্বের অবসান

‘বাংলাদেশ ২.০’ শিরোনামে বিকল্প বাজেট প্রস্তাব এনসিপির

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশব্যাকের শিকার নারী-পুরুষ ও শিশুরা ভারত সীমান্তে