ভিডিও বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ১২:৩০ রাত

৩৭৮ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরল প্রথম ফ্লাইট

ছবি, সংগৃহীত, ৩৭৮ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরল প্রথম ফ্লাইট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ এ বছরের হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ করেছে। বুধবার (৩ জুন) জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৩৭৮ জন হজযাত্রী দেশে ফেরেন।

ফ্লাইট অবতরণের পর বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বেবিচক, বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হজ শেষে ফেরা যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

চলতি বছর চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইটে ৪ হাজার ৭৪৮ জন এবং অন্যান্য ফ্লাইটে ৮২৬ জনসহ মোট ৫ হাজার ৫৭৪ জন হাজি সৌদি আরব গিয়েছিলেন। তাদের ফিরতি ফ্লাইট আগামী কয়েকদিন ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭৮ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরল প্রথম ফ্লাইট

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: জামায়াত আমির

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

বগুড়ায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা, বিশুদ্ধ পানি ও হাতপাখা বিতরণ

জয়পুরহাটে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী কারাগারে

আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছেন বগুড়াবাসী