ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ১১:০৩ রাত

কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ বুধবার রাতে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারাগারের জেলার শিরিন আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াত আইভী কারাগার থেকে বের হয়েছেন। তিনি বলেন, 'যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।'

আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা দুটি পৃথক আবেদনের বিষয়ে গত ১৭ মে ‘নো অর্ডার’ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। এরপর আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, আইভীর বিরুদ্ধে দায়ের করা অন্য ১০টি মামলায় জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে আইনগত বাধা নেই।

আরও পড়ুন

গত বছরের ৯ মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আরও নয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়। একই বছরের ৯ নভেম্বর এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইভীকে ১০টি মামলাতেই জামিন দিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ ৩ তরুণ আটক 

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কি.মি. তীব্র যানজট

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় আটকা পড়লো শুন্য রেখায়

কুড়িগ্রামের রাজারহাটে তিন দশকের দখলদারিত্বের অবসান

‘বাংলাদেশ ২.০’ শিরোনামে বিকল্প বাজেট প্রস্তাব এনসিপির